চট্টগ্রামে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, চট্টগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন সংগঠনের একাধিক সক্রিয় নেতাকর্মী।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সুকান্ত দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে অনিক দাশ অনিক দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রান্ত দত্ত।
সহ-সভাপতি পদে রয়েছেন শাওন দাস, নিলয় সরকার, শ্রীমতি শ্রাবন্তী সূত্রধর, সৌরভ কান্তি সুশীল, টান্টু দেবনাথ ও অর্জুন শীল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আপন দত্ত, জিকু শীল ও বিজেশ দে।
![]() |
| সাংগঠনিক সম্পাদক হৃদয় শীল |
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হৃদয় শীল। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন পুজন কুমার, অপূর্ব নাথ ও পিন্টু কুমার।
অর্থ সম্পাদক হয়েছেন জয়ন্ত রাজ হৃদয়। সহ অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিত শীল ও শ্রীমান টিংকু চক্রবর্তী। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেশ দে এবং সহ দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন নিলয় শীল।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হৃদয় সেন এবং সহ প্রচার সম্পাদক ইমন সরকার। প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন অভি দে, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক বাঁধন নাথ।
ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আপন ভট্টাচার্য এবং সহ ধর্ম বিষয়ক সম্পাদক অন্তর দাশ। শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে শান্টু ভট্টাচার্য এবং সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সৌরভ দাস দায়িত্ব পালন করবেন।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে জনি শীল এবং সহ সাংস্কৃতিক সম্পাদক সুকান্ত দেবনাথ দায়িত্ব পেয়েছেন। ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন অন্তর সিকদার এবং সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুকান্ত শীল।
ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশু দাস। সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে রয়েছেন তমাশ্রী দেবী ও রিমা সরকার।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমজিৎ রায় স্বপ্ন এবং সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিজয় দাশ। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হিসেবে রয়েছেন সৌরভ রায় এবং সহ সম্পাদক হৃদয় শীল।
সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদিত্য শীল এবং সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক অনিক দাস। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে কিশান রায় এবং সহ ক্রীড়া সম্পাদক রিপন মহাজান দায়িত্ব পালন করবেন।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জীবন রায় এবং সহ আইন বিষয়ক সম্পাদক লিংকন দাস।
এছাড়াও সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ ভট্টাচার্য, ইশান কুড়ি, বিশ্বজিৎ শীল, তন্ময় সূত্রধর ও গোবিন্দ রায়।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, “এসো মোরা ঐক্য গড়ি, ধর্ম সংস্কৃতি রক্ষা করি”—এই স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। চট্টগ্রামবাসী আশা করছেন, এই পূর্ণাঙ্গ কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।







.png)

%20.png)

No comments: