Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

চট্টগ্রামে ৩য় বারের মত আয়োজিত হবে শ্রীশ্রী রাম নবমী

 

টমাস কান্তি নাথ,
ওমান প্রতিনিধি

চট্টগ্রামে শ্রীশ্রী রাম নবমী মহোৎসব ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে সম্মিলিত শ্রীশ্রী রাম নবমী উদযাপন পরিষদ। ভগবান শ্রী রাম  এর শুভ জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৭ মার্চ ২০২৬, শুক্রবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উপলক্ষে মহাশোভাযাত্রা, সংস্কার কর্মসূচি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, রামকথা পরীক্ষা এবং ভক্তিমূলক রাম ভজনসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের পূজাস্থান নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের মহিলা কলেজ মাঠ, যা অবস্থিত এনায়েত বাজার এলাকায়। দিনব্যাপী এই অনুষ্ঠানে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শ্রীশ্রী রাম নবমী মহোৎসবের এই আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.