ঢাবিতে সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় অবমাননার প্রতিবাদে সমাবেশের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক উসকানি ও সনাতন ধর্মের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।
ঘোষণা অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে তারা তাদের অবস্থান স্পষ্ট করতে চান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেছে। তারা সকল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
আয়োজকদের মতে, ধর্মীয় অবমাননা ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।




.png)

%20.png)

No comments: