Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

চট্টগ্রামের সাগরিকা এলাকায় আকাশ দাশ হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, বাকিদের ধরতে অভিযান

 

নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১ মার্চ) পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন— সৈকত (২২), মো. নাজমুল হুদা রিয়াজ (২১), মো. মহসিন (২১) ও রেদুয়ান হোসেন বিজয় (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৮টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নাজমুল, রিয়াদ ও রায়হান এসটেক ফ্যাক্টরির কর্মী মাইকেল নামে এক ব্যক্তিকে ফ্যাক্টরির সামনে থেকে জোর করে টেনে নিয়ে যায়। খবর পেয়ে ফ্যাক্টরির কর্মী আকাশ দাশ (২৬)সহ অন্য কর্মচারীরা ঘটনাস্থলে যান।

এ সময় আকাশ দাশের সঙ্গে আসামি নাজমুল, রিয়াদ ও রায়হানের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রায়হান আকাশ দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রায়হান ও তার সহযোগীরা আবারও আকাশ দাশের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে দ্রুত সরে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার পাহাড়তলি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে র‌্যাবের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গাইবান্ধা থানা এলাকা থেকে মো. নাজমুল হুদা রিয়াজ, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া এলাকা থেকে সৈকত, নগরীর বড়পোল এলাকা থেকে মহসিন এবং পাহাড়তলি থানার বাইন্যাপাড়া এলাকা থেকে রেদুয়ান হোসেন বিজয়কে গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলি থানার ওসি নুরুল আবছার বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এজাহারভুক্ত আসামি সৈকতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.