Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

লাঙ্গলবন্দ স্নানোৎসব-২০২৬: তোলারাম কলেজের শিক্ষার্থীদের সেবামূলক উদ্যোগ


নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহাতীর্থ লাঙ্গলবন্দে অনুষ্ঠিত স্নানোৎসব-২০২৬ উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ব্যাপক সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

উৎসবে আগত হাজারো পূণ্যার্থীর সুবিধার্থে সংগঠনটির শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ এবং স্নানঘাট এলাকায় শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। তাদের এই উদ্যোগে উৎসবস্থলে ভিড় ও বিশৃঙ্খলা অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে এবং পূণ্যার্থীরা স্বাচ্ছন্দ্যে ধর্মীয় আচার পালন করতে সক্ষম হন।

শিক্ষার্থীরা জানান, মানবসেবাই তাদের মূল লক্ষ্য। ধর্মীয় এই বৃহৎ আয়োজনকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কাজে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও লাঙ্গলবন্দ স্নানোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে, যা এই তীর্থস্থানকে এক মিলনমেলায় পরিণত করে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.