Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

রাউজানে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে পুনঃউৎসর্গীকরণ উৎসব সম্পন্ন



মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম),

চট্টগ্রামের রাউজান উপজেলার স্বপনের দোকানস্থ উত্তর সুলতানপুর দাশপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মন্দির পুনঃউৎসর্গীকরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে উৎসব পরিচালনা কমিটি সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

কমিটির সভাপতি ভোমর দাশের নেতৃত্বে সহ-সভাপতি রতন দাশ ও তপন দাশ, সাধারণ সম্পাদক বাসু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ (অপু) ও সুমন দাশ, অর্থ সম্পাদক সজীব দাশ (রিমন), সহ-অর্থ সম্পাদক বিশ্বজিৎ দাশ, সাংগঠনিক সম্পাদক জাদেব দাশ, দপ্তর সম্পাদক প্রান্ত দাশ, প্রচার সম্পাদক সুদীপ ঘোষসহ সদস্যবৃন্দ বিজয় দাশ, আশু দাশ, অজয় দাশ, রানা দাশ, নিলয় দাশ (অভি), সাগর দাশ, সজীব দাশ ও শাওন দাশ (ঝুলন) সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। 

কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টা, সমন্বয় এবং অক্লান্ত পরিশ্রমের ফলে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। দিনব্যাপী আয়োজনে পূজা-অর্চনা, হোম-যজ্ঞ, আরতি এবং ভক্তিমূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ধর্মীয় পরিবেশনায় গীতাভিত্তিক আলোচনা ও সংগীত পরিবেশন করেন গীতানুরাগী ডাঃ সুপন বিশ্বাস (শঙ্করেণ) ও তাঁর দল। 

তাঁদের পরিবেশনা উপস্থিত ভক্তদের মাঝে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে এবং ব্যাপক সাড়া ফেলে। এর আগের দিন সন্ধ্যার পর বিশেষ ধর্মীয় আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অরুণ পালিত বাসু এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবু সুমন দাশগুপ্ত। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সুশান্ত দত্ত সোনা, বাবু মৃদুল দাশ, বাবু সুনীল বরণ দাশসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবে প্রায় ২ থেকে ২.৫ হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এবং অন্নপ্রসাদ গ্রহণ করেন। ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। 

উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় কার্যক্রম, প্রসাদ বিতরণ, শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন ও প্রচারসহ প্রতিটি বিভাগে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আয়োজন পরিচালিত হয়েছে, যার ফলে এত বড় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। 

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বাবু অরুণ বিজয় দাশ এবং সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাবু সুনীল দাশ (মাখন)। শেষে মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ সকল ভক্ত, দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.