Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা মাস্টার দা সূর্যসেন এবং বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-কে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।


চট্টগ্রামে ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা মাস্টার দা সূর্যসেন এবং বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-কে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘জিহাদি ইহসান’ নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে এসব মন্তব্য করে ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালাচ্ছেন। তারা দাবি করেন, এটি শুধু জাতীয় বীরদের অবমাননাই নয়, বরং দেশের স্থিতিশীলতা বিনষ্টের একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।


বক্তারা আরও বলেন, চট্টগ্রাম সবসময়ই বিপ্লব ও প্রতিরোধের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার মানুষ অন্যায় ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কখনোই নীরব থাকবে না। অবিলম্বে অভিযুক্ত ব্যক্তি এবং তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি দ্রুত এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হয়, তবে চট্টগ্রাম থেকেই এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।


উপস্থিত বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.