Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

মালেশিয়ার সেলাঙ্গরে ৬৮৮ অননুমোদিত হিন্দু মন্দির শনাক্ত

অনলাইন ডেস্ক, 

সেলাঙ্গর রাজ্য সরকার অনুমোদন ছাড়াই পরিচালিত ৬৮৮টি হিন্দু মন্দির ও তীর্থস্থান শনাক্ত করেছে। রাজ্যের নির্বাহী কাউন্সিলর এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় গণমাধ্যম হারিয়ান মেট্টো -এর প্রতিবেদনে বলা হয়, এসব উপাসনালয়ের মধ্যে ৪৩৩টি সরকারি জমিতে এবং ২৫৫টি ব্যক্তিমালিকানাধীন জমিতে অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে।

সরকারি জমিতে নির্মিত মন্দিরগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৬টি পেটালিং জেলায়। এরপর কুয়ালা সেলাঙ্গর (৮১), গোম্বাক (৫৭), হুলু ল্যাংগাত (৫৫), ক্লাং (৪৫), কুয়ালা ল্যাঙ্গাট (৩৬), সেপাং (৩৪) এবং হুলু সেলাঙ্গর (২৯) জেলায় এসব স্থাপনার অবস্থান রয়েছে।

অন্যদিকে, ব্যক্তিগত জমিতে নির্মিত ২৫৫টি মন্দিরের মধ্যে কুয়ালা সেলাঙ্গরে সর্বোচ্চ ১২৬টি শনাক্ত হয়েছে। এছাড়া কুয়ালা ল্যাঙ্গাট (৩৮), সেপাং (২৮), হুলু সেলাঙ্গর (২২), ক্লাং (২০), হুলু ল্যাংগাত (১২), পেটালিং (৮), সাবাক বার্নাম (২) এবং গোম্বাক (১) জেলায় এসব মন্দির রয়েছে।

বিধানসভায় এক প্রশ্নের জবাবে পাপারাইডু জানান, রাজ্যের নয়টি জেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী বর্তমানে সেলাঙ্গরে বৈধভাবে নির্মিত হিন্দু মন্দির ও উপাসনালয়ের সংখ্যা ২৮৫।

তিনি আরও বলেন, অমুসলিমদের উপাসনালয়ের জন্য নির্ধারিত বেশ কয়েকটি জমি চিহ্নিত করেছে সরকার। পরিকল্পনা, জমির আইনগত অবস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় এসব জমির উপযোগিতা যাচাই করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে বিদ্যমান কিন্তু বর্তমান স্থানে গেজেটভুক্ত করা সম্ভব নয়—এমন উপাসনালয়গুলোকে স্থানান্তরের বিকল্প হিসেবেও এসব জমি ব্যবহারের চিন্তা করছে সরকার।

“সামাজিক সম্প্রীতি বজায় রেখে আইনি বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,” বলেন পাপারাইডু।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.