Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ভোলায় হিন্দুু যুবকের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, এলাকায় উত্তেজনা

 

ভোলার চরপাতা সৃষ্টিতলা ২ নম্বর ওয়ার্ডে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সৈকত সিং (পিতা: শ্যাম সুন্দর সিং), স্থানীয় সিং বাড়ির বাসিন্দা।


অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মাকসুদ বেপারী (পিতা: গনি বেপারী) ও তার সহযোগীরা পূর্ব বিরোধের জেরে সৈকত সিং-কে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে একাধিক দফায় শারীরিকভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের সময় তার হাতের নখ উপড়ে ফেলার মতো অমানবিক ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগীর পরিবারের দাবি, নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অভিযোগ রয়েছে, তিনি সেখানে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।


ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.