Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সম্পর্কে ‘অবহেলা’, হাত-পা বেঁধে প্রেমিকের গায়ে আগুন দিলেন তরুণী!

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত এক বছর ধরে প্রেরণা ও  কিরণের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেরণার দাবি, কিছুদিন ধরে কিরণ তাকে এড়িয়ে চলছিল। কিরণ তাকে হয়তো বিয়ে করবে না বলেও ধারণা ছিল প্রেরণার।

  ঘটনার দিন দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনপুরায় নিজের বাড়িতে প্রথমে কিরণকে ডাকেন প্রেরণা। বাড়িতে তখন কেউ ছিল না। পুলিশ সূত্রের খবর, কিছুক্ষণ গল্প করার পর প্রেরণা একটি সাজানো কথা বলে কিরণের চোখ বেঁধে দেন। এরপর তাকে একটি চেয়ারে বসিয়ে হাত-পা বেঁধে ফেলেন।   কিরণ প্রথমে এতে আপত্তি জানালে প্রেরণা বলেন, বিদেশে এই ‘নতুন পদ্ধতিতে’ প্রেম নিবেদন করা এখন ‘জনপ্রিয়’।      প্রাথমিক তদন্তে জানা গেছে, কিরণ তার প্রেমিকার কাছ থেকে সেদিন বিয়ের প্রস্তাব পাবে বলে ভেবেছিলেন। কিন্তু ঘটে উল্টো। প্রেরণা তার গায়ে আগুন ধরিয়ে দেন। এখানেই শেষ নয়। কিরণ যখন আগুনের তাপে ছটফট করছেন, প্রেরণা অবিচলভাবে দাঁড়িয়ে সেই দৃশ্য নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করছিলেন বলেও জানায় পুলিশ।   ডেপুটি কমিশনার ডি এল নাগেশ জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে। জেরায় তিনি স্বীকার করেছেন যে, কিরণ তাকে ‘গুরুত্ব দিচ্ছেন না’– এই আক্রোশ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.