Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

খুলনায় ধর্ম-অবমাননার অভিযোগে শ্যামল গাইনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর


খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মন্ডল জুট মিল এলাকার একটি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।


​আটককৃত শ্যামল গাইন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের সুপ্রভাত গাইনের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে ধরে মারধর শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।


​দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, বেলা পৌনে ১১টার দিকে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শ্যামল গাইনকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


​পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.