Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

অবশেষে জাতীয় দলে ডাক পেলেন রিপন মন্ডল


নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়নি দলের প্রধান দুই পেসার তাসকিন আহমেদমুস্তাফিজুর রহমানকে। সঙ্গে বিশ্রামে আছেন নাহিদ রানাও। ফলে একেবারে নতুন পেস কম্বিনেশন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।


এই সিরিজে সবচেয়ে বড় চমক তরুণ অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর অবশেষে জাতীয় দলে জায়গা পেলেন তিনি। পেস বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে কার্যকর ব্যাটিং তাকে আলাদা করেছে।


একই সঙ্গে দলে সুযোগ পেয়েছেন পেসার রিপন মন্ডল। ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং ইতোমধ্যেই নির্বাচকদের নজর কেড়েছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম জাতীয় দলে নিয়মিত সুযোগ পেলেন তিনি।


সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ ম্যাচ ২ মে ঢাকার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম-এ।


এদিকে চলমান ওয়ানডে সিরিজে দুই দল সমতায় (১-১)। চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.