Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ফেনীতে কলেজছাত্রী নিখোঁজ: পরিবারের উদ্বেগ চরমে

তিশা রানী শীল


ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় তিশা রানী শীল নামের এক কলেজছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে তার কোনো খোঁজ মিলছে না, যা নিয়ে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


পরিবার সূত্রে জানা যায়, তিশা রানী শীল প্রতিদিনের মতো সোমবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তবে এরপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি এবং তার সঙ্গে যোগাযোগেরও কোনো উপায় পাওয়া যাচ্ছে না।


নিখোঁজ শিক্ষার্থীর বাড়ি দাগনভূঁইয়া উপজেলার মহেন্দ্র ডাক্তার বাড়ি এলাকায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে পরিবার।

এদিকে, মেয়েটির পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং দ্রুত তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছেন।

যোগাযোগ: 01881-911656 (তিশার ভাই)

কোনো সহৃদয় ব্যক্তি যদি তিশা রানী শীলের সম্পর্কে কোনো তথ্য জানেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মানবিক দায়িত্ববোধ থেকে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করুন।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.