Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

মানবতার সেবায় চার বছর: প্রাণ বিন্দু ব্লাড ফাউন্ডেশনকে অভিনন্দন জানাল সনাতন ছাত্র মহাসংঘ


চট্টগ্রাম প্রতিনিধি,


বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ চট্টগ্রাম জেলার পক্ষ থেকে মানবতার প্রাণ বিন্দু ব্লাড ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যেই সংগঠনটি চট্টগ্রাম জেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অনিক দাশ অনিক এক শুভেচ্ছা বার্তায় বলেন, সমাজে যেসব সংগঠন সনাতনী মূল্যবোধ ধারণ করে মানবসেবায় নিয়োজিত রয়েছে, তাদের পাশে সবসময় সনাতন মহাসংঘ থাকবে। 


তিনি আরও উল্লেখ করেন, প্রাণ বিন্দু ব্লাড ফাউন্ডেশন গত চার বছরে রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।



তিনি সংগঠনটির এই সফল যাত্রার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের কার্যক্রম আরও বিস্তৃত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেন।


সর্বোপরি, মানবতার সেবায় নিবেদিত প্রাণ বিন্দু ব্লাড ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ চট্টগ্রাম জেলা শাখা।



কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.