Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস-কে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহ-এর আদালতে এ শুনানি হয়। মামলাটির বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, যিনি পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর পিতা।


বাদীপক্ষের আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী জানান, নালিশি মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কারাগারে থাকা চিন্ময় দাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ না দিয়ে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।


মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে পিবিআই আদালতে তাদের প্রতিবেদন জমা দেয়। এর আগে আসামিপক্ষের আইনজীবী কেপি শর্মা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত শুনানির দিন নির্ধারণ করেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও একাধিক মামলা দায়ের করা হয়।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.