Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্য কু-পিয়ে ও পি-টিয়ে জ-খম

নড়াইলের কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে জখম। নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৬ এপ্রিল) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য ওই গ্রামের মৃত সন্তোষ আর্চয্যে ছেলে। অভিযুক্ত ৩ যুবক হলেন— আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন, এবং মাহিদুল শেখ। স্থানীয় ও স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে ছোট কালিয়া গ্রামের সুমন, মিলন ও মাহিদুল তার ওপর অতর্কিত হামলা করে। এসময় তারা তাকে মাথায় হাতে পায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কৃষ্ণপদকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বলেন, মনশা মন্দিরের জমি ও আমার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে মামলা চলছিল। 

এ মামলার জের ধরে কাল বাজার থেকে ফেরার সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ওরা। আমি ওদের বিরুদ্ধে মামলা করব এবং এর যথাযত বিচার চাইব। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। 

যে কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে অভিযান চলছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.