Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

জয় শ্রী রাম’ বললেই ভিজিটে ৫০০ টাকা ছাড়

 

স্টাফ রিপোর্টার:


পশ্চিমবঙ্গের কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় এক চিকিৎসকের ঘোষণাকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। একটি প্রাইভেট চেম্বারে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. পি. কে. হাজরা ঘোষণা দিয়েছেন—চেম্বারে এসে কোনো রোগী যদি ‘জয় শ্রী রাম’ বলেন, তবে তাঁর ভিজিট ফিতে ৫০০ টাকা ছাড় দেওয়া হবে।


চেম্বারের বাইরে লাগানো পোস্টার অনুযায়ী জানা গেছে, আগে যেখানে তাঁর ভিজিট ছিল ২০০০ টাকা, তা ধাপে ধাপে কমিয়ে প্রথমে ১৫০০ এবং বর্তমানে শর্তসাপেক্ষে ১০০০ টাকায় নির্ধারণ করা হয়েছে।


সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ডা. হাজরা বলেন, এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। তিনি জানান, “দীর্ঘদিন ধরে রোগীদের সেবা দিয়ে আসছি। আমি মানসিকভাবে বিজেপিকে সমর্থন করি, সেই বিশ্বাস থেকেই এই উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই ফি কমানো হয়েছে।”


তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার বর্তমান পরিস্থিতি তাঁকে হতাশ করে। তাঁর কথায়, “বাংলার রোগীদের চিকিৎসার জন্য কেন অসম, ওড়িশা বা দক্ষিণ ভারতে যেতে হয়—এটা আমাকে কষ্ট দেয়। এই প্রবণতা বদলানোর লক্ষ্যেই এমন উদ্যোগ।”


তবে এই সিদ্ধান্ত নিয়ে চিকিৎসক মহলের একটি অংশ তীব্র আপত্তি জানিয়েছে। তাদের মতে, চিকিৎসা পেশার সঙ্গে ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান যুক্ত করা পেশাগত নৈতিকতার পরিপন্থী। একইসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, নির্বাচনী আবহে এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।


ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.