Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

নিশীথা হোটেলে অর্জুন দাশ নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার,

 

কক্সবাজার প্রতিনিধি: 

কক্সবাজার শহরের এন্ডারসন রোডে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে অর্জুন দাশ নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল নিশীথার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

 

হোটেল সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে হোটেল কর্মীরা কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান এবং বিষয়টি পুলিশকে জানান।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহটি কয়েকদিন ধরে কক্ষে পড়ে থাকায় অর্ধগলিত অবস্থায় ছিল। মরদেহটি নগ্ন অবস্থায় পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে একটি গামছা উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, অর্জুন দাশের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.