Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

রাতের আঁধারে সড়ক কেটে বিচ্ছিন্ন গ্রাম, মন্দিরে যাতায়াত বন্ধ—জয়পুরহাটে উত্তেজনা

 


জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের বেলআমলা এলাকায় রাতের আঁধারে একটি গুরুত্বপূর্ণ সড়ক কেটে ফেলায় মন্দিরগামী পথ এবং আদিবাসী গুচ্ছগ্রামের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এতে পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই সড়কটি ব্যবহার করে আসছিলেন এলাকার আদিবাসী গুচ্ছগ্রামের বাসিন্দারা। একই সঙ্গে প্রাচীন একটি শিবালয় মন্দিরে যাতায়াতের জন্য এটি ছিল একমাত্র পথ। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী জমির মালিক আশরাফুল ইসলাম সাগর রাতের বেলায় সড়কের একটি অংশ কেটে নিজের জমির সঙ্গে মিলিয়ে নেন।

 

ভোরে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখেন, তাদের চলাচলের রাস্তা আর নেই। হঠাৎ করেই গ্রামের সঙ্গে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মন্দিরে যাতায়াতও বন্ধ হয়ে যায়।

 

শিব মন্দিরের সেবায়েত ললিত মোর বলেন, “এটি শুধু একটি রাস্তা নয়, আমাদের ধর্মীয় ও দৈনন্দিন জীবনের অংশ। বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

 

আদিবাসী পাড়ার বাসিন্দা দিলিপ কর্মকার ও শ্যামল কর্মকারসহ আরও অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা আমাদের জীবনরেখা। এটি কেটে দিয়ে আমাদের কার্যত বন্দি করে রাখা হয়েছে।”

 

ঘটনার পরপরই সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং দ্রুত রাস্তা পুনরুদ্ধারের আশ্বাস দেন।

 

অভিযুক্ত আশরাফুল ইসলাম সাগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এখন দেখার বিষয়—অবরুদ্ধ এই গ্রাম কত দ্রুত আবার স্বাভাবিক যোগাযোগ ফিরে পায়।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.