Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সন্দ্বীপ পৌরসভায় প্রবাসীর স্ত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ; ভুক্তভোগীকে হুমকির চেষ্টা


সন্দ্বীপ (চট্টগ্রাম): সন্দ্বীপ পৌরসভার ০৩ নং ওয়ার্ডের জেলে পাড়ায় ঘটেছে লোমহর্ষক এক ঘটনা। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, জেলে পাড়ার হরিধন সর্দার বাড়ির মনহরি দাসের স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে দলবদ্ধভাবে ধর্ষণ ও স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, বিএনপি নেতা কেফায়েত (কাদের ব্যাপারীর ছেলে) অস্ত্রসহ দলবলে ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে এবং মূল্যবান সম্পদ লুট করে নেয়।


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের সময় ওই নারীর চিৎকারে জেলে পাড়ার লোকজন জড়ো হলে অভিযোগের অন্য তিন ব্যক্তি— নাসির উদ্দীন (ওরফে হেউড্ডা নাসির), সিডি বাবলু এবং পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম শিমুল — রাতের অন্ধকারে ঘটনাটি দমিয়ে দেওয়ার চেষ্টা করেন। এলাকাবাসীকে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে নীরব থাকতে বাধ্য করে বলে অভিযোগ পাওয়া গেছে।


জানা গেছে, ধর্ষিতার স্বামী প্রবাসে থাকায় ওই নারী ঘরেই একা ছিলেন। সংবাদপত্রে খবর যাওয়ার পর অভিযুক্ত হেউড্ডা নাসির সাংবাদিকদের সামনে ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলেন, "আমরা বিচার করে দিয়েছি, এটাই সন্তুষ্ট থাকো।" একইসঙ্গে তাকে আরও নানা হুমকি ধামকি দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী ও এলাকাবাসী জানিয়েছেন।


স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শিমুল, সিডি বাবলু ও কেফায়েত জেলে পাড়ায় বারবার এমন অত্যাচার ও লুটপাট চালিয়ে আসছে। কিন্তু ভয় ও শঙ্কার কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। জেলে সম্প্রদায়ের মানুষজন বারবার নানা নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েও নীরব থাকতে বাধ্য হচ্ছেন।


এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তারা প্রশাসন ও মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করে বলেছেন, সঠিক তদন্ত হলে অভিযুক্তদের পূর্বের সব অপকর্ম সামনে আসবে। ভুক্তভোগী ও এলাকাবাসী ন্যায় বিচার ও সহযোগিতার আশ্বাস চেয়েছেন।


ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মহল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.