Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

পঞ্চগড় সীমান্তে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি- AI (প্রতিকীস্বরুপ)

পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কিশোরকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্তে এ ঘটনা ঘটে।


আটক দুই কিশোর হলেন আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা সীমান্তসংলগ্ন এলাকায় বেড়াতে এসে চা–বাগান দেখতে গিয়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে তারা মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্তের ৪১৭ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকা দিয়ে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের মীরগঞ্জ এলাকায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের টহল দল তাদের আটক করে নিয়ে যায়।


ঘটনার পরপরই বিজিবির মীরগড় বিওপির সদস্যরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে কিশোরদের ফেরত চেয়েছেন। এ বিষয়ে বৈঠকও হয়েছে বলে জানা গেছে। তবে বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।


স্থানীয় ইউপি সদস্য রাতি রানী বলেন, মঙ্গলবার তারা গরিনাবাড়ি-কালুপাঠা এলাকায় আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিল। পরদিন সকালে ঘুরতে গিয়ে ভুল করে সীমান্ত অতিক্রম করে ফেলে। পরে বিএসএফ তাদের আটক করে।


এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কিশোরদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটক দুই কিশোরকে এখনও ফেরত দেওয়া হয়নি। তবে স্থানীয় প্রশাসন ও বিজিবি তাদের নিরাপদ প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেছে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.