Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

১২ বছরের রিমন দাসের ব্লাড ক্যানসার: চিকিৎসা চালাতে অসহায় পরিবারের মানবিক সহায়তার আবেদন


মাসের পর মাস চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন, অর্থাভাবে থমকে যেতে পারে জীবনরক্ষাকারী চিকিৎসা


১২ বছর বয়সী এক শিশুর শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়েছে। কয়েক মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলমান থাকলেও বর্তমানে তার পরিবারের আর্থিক অবস্থা চরম সংকটে পড়েছে। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পরিবার।




পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে তারা ইতোমধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছে। নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা চালিয়ে যেতে না পারলে শিশুটির জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।



এই অবস্থায় অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন হিন্দু সংগঠন এবং সেবামূলক প্রতিষ্ঠানের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। তাদের আকুতি—সম্মিলিত সহযোগিতাই পারে শিশুটির জীবন বাঁচাতে।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন।


যোগাযোগ:
সুমন দাস (রিমন দাসের পিতা): 01825455043
ঠিকানা: বাশঁখালী, চট্টগ্রাম



একটি শিশুর জীবন এখন নির্ভর করছে সমাজের সহমর্মিতা ও সহায়তার ওপর। আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার বেঁচে থাকার শেষ ভরসা।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.