Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

হাতিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নারীকে নির্যাতনের অভিযোগ


নোয়াখালীর হাতিয়া উপজেলা উপজেলার চরঈশ্বর ইউনিয়ন এর ৭ নম্বর ওয়ার্ডে এক হিন্দু পরিবারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের এক নারীকে শারীরিকভাবে নির্যাতন ও তাঁর কান কেটে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা নগদ প্রায় ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।


অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা ওই পরিবারের এক নারীর কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র ব্যবহার করে তাঁর কান কেটে দেয়। এ সময় তাঁকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও দাবি পরিবারের সদস্যদের।


এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিষয়ে হাতিয়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.