পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা শোভনদেব, চিফ হুইপ ফিরহাদ
আর্ন্তজাতিক ডেস্ক,
পশ্চিমবঙ্গে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবার বিধানসভায় বিরোধী দলের আসনে বসছে তৃণমূল কংগ্রেস। দলটির বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ বিধায়ক ও বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
শনিবার (৯ মে) বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাতে বিধানসভায় দলীয় বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিধায়কদের মনোনয়ন দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শোভনদেব চট্টোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী-র কাছে নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন মমতা। সেই সময় নিজের ভবানীপুর আসনটি মমতার জন্য ছেড়ে দিয়েছিলেন শোভনদেব। পরে উপনির্বাচনে জয়ী হয়ে পুনরায় বিধানসভায় ফেরেন তিনি।
২০২৬ সালের নির্বাচনেও বালিগঞ্জ আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূলের এই সিনিয়র নেতা।
এদিকে বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের চিফ হুইপ করা হয়েছে ফিরহাদ হাকিম-কে। দলের ভরাডুবির মধ্যেও কলকাতা বন্দর আসন থেকে জয় পেয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত রেখেছেন তিনি। দীর্ঘদিন ধরেই মমতা ব্যানার্জির বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত ফিরহাদ।
অন্যদিকে উপ-বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন দুই বিধায়ক। এদের একজন টলিউড অভিনেত্রী ও চৌরঙ্গী কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। অপরজন হুগলির ধনেখালি কেন্দ্র থেকে জয়ী হওয়া অসীমা পাত্র।



.png)

%20.png)

No comments: