Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সংখ্যালঘুদের ওপর নির্যাতন হতে দেব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী


দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন-অত্যাচার হতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দিলেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।


সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, “ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অজুহাতে বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার-নির্যাতন হতে দেব না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব। তবুও এ দেশের সংখ্যালঘুদের ওপর যাতে কোনো নির্যাতন না হয়, সে ব্যবস্থা নিতে চাই।”


হজ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ধর্মমন্ত্রী। তিনি জানান, চলতি বছর হজের খরচ কিছুটা কমানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আগামী মৌসুমে খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।


মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করছে, তবে একটি মহল তা সহ্য করতে পারছে না। তাঁর ভাষ্য, “একটি মহল গণতন্ত্রকে হত্যা করতে চায়। বিরোধী দল সরকারকে বিপাকে ফেলতে চায়। এজন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা সরকারের স্বাদ নিতে পারেনি, তারাই এসব ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”


ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, অপপ্রচার রোধ এবং “ভালো মানুষদের রক্ষায়” এ ধরনের আইন প্রয়োজন রয়েছে। তাঁর দাবি, সরকার স্বচ্ছতায় বিশ্বাসী বলেই এ আইন কার্যকর রাখা জরুরি।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.