Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের উদ্যোগে সদস্য সংগ্রহ, মতবিনিময় সভা ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের সহ-সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ। 

সভা সঞ্চালনা করেন টিটু তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি কবিরাজ দুলাল বৈদ্য,দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের সহ-সভাপতি সাগর সেন, সাবেক সহ-সভাপতি খোকন সেন, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি জে,কে শর্ম্মা (জনি),বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, সহ-অর্থ সম্পাদক পরিতোষ বৈদ্য, সহ-অর্থ সম্পাদক শিবু প্রসাদ ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক অঞ্জন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক সুজন দাশ, সহ-দপ্তর সম্পাদক সুজন দে, পিন্টু দে, প্রবণ চক্রবর্তী, প্রদীপ্ত তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাউজান উপজেলার সভাপতি টিটু চৌধুরী, অসীম চৌধুরী, শিক্ষক লিটন চৌধুরী, পরিমল ধর, বিপ্লব মহাজনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ

ছাড়াও বিভিন্ন মঠ-মন্দির ও সামাজিক-ধর্মীয় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরকে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে মন্দিরের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ভক্ত ও উপস্থিত অতিথিদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.