নানিয়ারচরে অপহরণের তিন দিন পর শম্ভু বিকাশ চাকমার হাত বাঁধা মরদেহ উদ্ধার
নানিয়ারচর উপজেলায় ঘর থেকে তুলে নেওয়ার তিন দিন পর শম্ভু বিকাশ চাকমা (৪৮) নামে এক কৃষকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে মুখোশ পরা তিন থেকে চারজন ব্যক্তি শম্ভু বিকাশ চাকমাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িঘাট এলাকার রউফ টিলা সংলগ্ন চেঙ্গী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শম্ভু বিকাশ চাকমা নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোজরপাড়ার বাসিন্দা এবং মৃত জামিনি মোহন চাকমার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রূপক চাকমা জানান, সোমবার রাত প্রায় ১২টার দিকে দুর্বৃত্তরা শম্ভু বিকাশ চাকমাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে থানা থেকে মরদেহ উদ্ধারের খবর জানানো হয়।
নানিয়ারচর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, মরদেহের বুকে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাত পেছনে বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



.png)

%20.png)

No comments: