লাতিন আমেরিকায় প্রথমবার ভগবান গণেশ প্রতিমা প্রতিষ্ঠা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ব্রাজিল
ব্রাজিলের পেত্রোপলিস শহরে অবস্থিত সেন্ট্রো কালচারাল বিশ্ব বিদ্যা-তে এক পবিত্র প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে লাতিন আমেরিকায় সর্বপ্রথম ভগবান গণেশের প্রতিমা প্রতিষ্ঠা করা হয়েছে। এই ঘটনাকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত আচার্য এবং বিভিন্ন দেশের ভক্ত ও অতিথিরা উপস্থিত ছিলেন। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে ভগবান গণেশের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, এই প্রতিষ্ঠা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও সনাতন ধর্মের বৈশ্বিক বিস্তারের প্রতীক। লাতিন আমেরিকায় প্রথমবারের মতো ভগবান গণেশের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ভবিষ্যতে হিন্দু সংস্কৃতি চর্চা ও আধ্যাত্মিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠান ঘিরে স্থানীয় ভারতীয় সম্প্রদায় ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়। অনেকেই এটিকে ভারত ও ব্রাজিলের সাংস্কৃতিক বন্ধনের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।



.png)

%20.png)

No comments: