Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল


বগুড়া প্রতিনিধি: ২৯-৫-২৬ রোজ শুক্রবার বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার অধীনস্থ সোনাতলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি হিসেবে অভিজিৎ কুমার সাহা চন্দন এবং সাধারণ সম্পাদক হিসেবে দুলাল চন্দ্র মহন্ত কে দায়িত্ব দেওয়া হয়েছে।


সম্প্রতি বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সাহা বাপ্পি এই কমিটি অনুমোদন করেন। কমিটি গঠনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও হিন্দু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে।আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৯০ দিনের মধ্যে সোনাতলা উপজেলার অধীনস্ত সকল ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।


নতুন কমিটি গঠনকে সোনাতলা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই কমিটি এলাকায় সম্প্রীতি ও সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.