Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিএসপি’র স্মারকলিপি কর্মসূচি দেশব্যাপী।


টমাস দেব নাথ, 

সারাদেশে চলমান ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবিতে দেশব্যাপী স্মারকলিপি কর্মসূচি পালন করছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে -গতকাল ও আজ দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারই  ধারাবাহিকতাই খুলনা জেলা প্রশাসকের  মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী  বরাবর স্মারকলিপি প্রদান। আজ দুপুর ২:০০ মিনিটে বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি) খুলনা মহানগর ও জেলা কমিটি কর্তৃক স্মারকলিপি প্রদান করা হয়।

দলের সভাপতি ও সাধারণ সম্পাদক  সূত্রে জানা যায়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুরসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, ৮ দফা দাবি বাস্তবায়ন এবং মিথ্যা মামলায় গ্রেফতার সনাতনী সন্ন্যাসী  চিন্ময় প্রভুসহ সকল নিরপরাধ কারাবন্দীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবি জানানো হয়। বিএসপি নেতৃবৃন্দ বলেন, দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। 

এ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই স্মারকলিপি প্রদান কর্মসূচি আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন সভাপতি আশিষ দাশ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়   এবং দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান। বিএসপি নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট মহল তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.