Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে বান্ডেল রোডে হরিজন পল্লীর বাসিন্দাদের মানবিক সহায়তা


চট্টগ্রাম নগরের ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের বান্ডেল রোড এলাকায় অবস্থিত অসহায় হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন।

 

সম্প্রতি আয়োজিত এই কার্যক্রমে নিম্নআয়ের পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আয়োজকরা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। তাদের এই দুর্দিনে সামান্য সহায়তা হলেও কিছুটা স্বস্তি এনে দেবে—এই লক্ষ্যেই এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনটির নেতারা জানান, ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.