Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বাংলাদেশ সনাতন ছাত্র মহাসঙ্ঘের লালমনিরহাট জেলা শাখায় সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু


সনাতনী শিক্ষার্থীদের ঐক্য, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা শক্তিশালী করার লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসঙ্ঘের লালমনিরহাট জেলা শাখা।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে সনাতন ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় পর্যায়ক্রমে সদস্য সংগ্রহ কার্যক্রম চালানো হবে।


সংগঠনের মূল প্রতিপাদ্য হিসেবে উল্লেখ করা হয়েছে—
“এসো মোর এক গাড়ি, ধর্ম সংস্কৃতি রক্ষা করি।”


সদস্য সংগ্রহ কার্যক্রমে আগ্রহীদের যোগাযোগের জন্য সংগঠনের জেলা শাখার দায়িত্বশীলদের নাম ও মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে।


যোগাযোগঃ

  • সকাল বর্মন, সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা শাখা
    WhatsApp: 01737-342011

  • কঙ্কন চন্দ্র বসন্ত, দপ্তর সম্পাদক, লালমনিরহাট জেলা শাখা
    WhatsApp: 01792169881

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের মাধ্যমে জেলার সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.