Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানি শেষ, রায় ১০ মে


হত্যাসহ পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী–এর জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ১০ মে এ বিষয়ে রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

 

বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন।

 

এর আগে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন। তবে পরে তাকে হত্যা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ২৫ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

 

পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেওয়ার চেষ্টা করেন।

 

পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তার বাবা হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা করা হয়।


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.