Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ, কঠোর শাস্তির দাবি লিটন কুমার দাসের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক লিটন কুমার দাশ রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিটন কুমার দাস লিখেছেন, একজন কন্যাসন্তানের অভিভাবক হিসেবে রামিসার ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত করেছে। তিনি বলেন, এমন ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না এবং শিশুদের জন্য ভয়মুক্ত ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করা সবার দায়িত্ব।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অন্যায়ের সঠিক বিচার হওয়া জরুরি এবং রামিসার ঘটনায় বিলম্ব না করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তিনি কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন ট্র্যাজেডির মুখোমুখি হতে না হয়।

লিটন কুমার দাস তার পোস্টে “Justice For Ramisa” হ্যাশট্যাগ ব্যবহার করে রামিসার জন্য ন্যায়বিচারের দাবি জানান। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.