Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

মায়াপুর ইসকন মন্দিরে পশ্চিমবঙ্গের মূূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভক্তিময় উপস্থিতি, গরু সেবায়ও অংশগ্রহণ

 

পশ্চিমবঙ্গের  বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নদিয়ার মায়াপুরে অবস্থিত ইসকন মন্দির পরিদর্শন করেন। সফরকালে তিনি মন্দিরে আরতিতে অংশ নেন এবং ভক্তদের সঙ্গে ভক্তিমূলক পরিবেশে সময় কাটান।


মায়াপুর ইসকনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি তিনি গোশালাতেও যান। সেখানে গরুদের সেবা-যত্ন নিতে দেখা যায় তাকে। গরুকে আদর করা, খাবার খাওয়ানো ও গোশালার পরিবেশ পর্যবেক্ষণের ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।


ইসকন সূত্রে জানা যায়, শুভেন্দু অধিকারী মায়াপুরের আধ্যাত্মিক পরিবেশ ও গরু সুরক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। এসময় উপস্থিত ভক্ত ও সন্ন্যাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তাও বলেন তিনি।


মন্দিরে আরতির সময় তাকে গলায় ফুলের মালা ও কপালে তিলক পরিহিত অবস্থায় ভক্তিমগ্ন দেখা যায়। তার এই সফর ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় মহলেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে সনাতনী সংস্কৃতি ও গৌ-সেবার প্রতি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.