Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

ভোলার তজুমদ্দিনে শ্রী শ্রী অদ্বৈতানন্দ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু।


সুব্রত মজুমদার, ভোলা প্রতিনিধি।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরে অবস্থিত বাবাজীর আশ্রমে (জন্মস্থান, লীলাভূমি ও বৈষ্ণবীয় সমাধিস্থল) আগামী ২৬ জুন থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী অদ্বৈতানন্দ ব্রহ্মচারী (অজিত গোসাঁই) এর ৬ষ্ঠ তিরোধান উৎসব ও ৭ তম মহাহরিনাম যজ্ঞানুষ্ঠান। 

আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সাধু-সন্ন্যাসী ও নামসংকীর্তন প্রেমীরা অংশগ্রহণ করবেন। উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের সূচি অনুযায়ী, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (২৬ জুন ২০২৬) শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চৈতন্যচরিতামৃত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। 

পরদিন ১২ আষাঢ় (২৭ জুন) শনিবার সন্ধ্যা ৬টায় চৈতন্যচরিতামৃত পাঠ ও প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া ১৩ ও ১৪ আষাঢ় (২৮ ও ২৯ জুন) রবি ও সোমবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। 

এতে ভারতের মিতা মন্ডল ও তার দল, সাতক্ষীরার শ্রীমতি তুলসী রানী মণ্ডল এবং যশোরের শ্রী চৈতন্য দাস উত্তমসহ বিভিন্ন খ্যাতিমান কীর্তনশিল্পী ও দল অংশগ্রহণ করবেন। উৎসবের শেষ দিন ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (৩০ জুন ২০২৬) মঙ্গলবার অনুষ্ঠিত হবে অষ্টপ্রহর ব্যাপী, মহাহরিনাম যজ্ঞ ও নামসংকীর্তন। 

এদিন নামযজ্ঞ সমাপনান্তে মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। আয়োজক কমিটি সকল ভক্তবৃন্দ এবং ধর্মপ্রাণ সনাতনীদের এই মহোৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। স্থান: বাবাজীর আশ্রম (জন্মস্থান, লীলাভূমি ও বৈষ্ণবীয় সমাধিস্থল) শম্ভুপুর, তজুমদ্দিন, ভোলা।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.