Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ইসকন জমি বিরোধে ‘সত্যের পক্ষে’ পোস্ট, এরপরই সাইবার বুলিং ও হুমকির অভিযোগ; মুখ খুললেন ড. কুশল বরণ চক্রবর্তী



চট্টগ্রামের নন্দনকাননে ইসকন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিরোধের এক পর্যায়ে গভীর রাতে বাড়িঘর উচ্ছেদ এবং হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, প্রথমে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর সিসিটিভি ক্যামেরা বন্ধ করে এলাকাবাসীর ঘরে তালা লাগিয়ে তাদের কার্যত অবরুদ্ধ করে রাখা হয়। তবে একপর্যায়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা আটক অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

ঘটনাস্থলে কোতোয়ালি রেঞ্জের পুলিশ পৌঁছালেও তাদের দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি পরিস্থিতির চাপে পুলিশ সদস্যদেরও পিছু হটতে বাধ্য হতে হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এ ঘটনায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে চট্টগ্রাম প্রতিদিন। সেই সংবাদগুলোর একটি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ড. কুশল বরণ চক্রবর্তী।


ন্যায্যতার প্রশ্নে ইসকন শুধু নয়, সকল মত-পথের নিপীড়িত মানুষের পক্ষেই আমাদের সমর্থন থাকবে। কিন্তু কেউ অন্যায় করলে অন্যায়কারীদের পাশে থাকার সুযোগ নেই। বর্তমানে চট্টগ্রামে চলমান ইসকন বনাম সনাতনী সম্প্রদায়ের জমি বিরোধে আমরা শুধু এতটুকুই বলতে চাই— সনাতনী সম্প্রদায় সত্যের পক্ষেই থাকবে। যে পক্ষের দাবির সত্যতা থাকবে, আমরা তাদের পাশেই থাকব। কারণ আমাদের বেদে বলা হয়েছে— ‘সত্যমেব জয়তে’

তবে এই পোস্ট প্রকাশের পর থেকেই পরিস্থিতি ভিন্ন মোড় নেয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, কিছু ইসকন অনুসারী ধাপে ধাপে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, সাইবার বুলিং এবং অশালীন মন্তব্যের মাধ্যমে হয়রানি করতে থাকে। এমনকি এক পর্যায়ে ফোন কলের মাধ্যমে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে এক ফোনালাপে ড. কুশল বরণ চক্রবর্তী বলেন,

"আমি জানি ইসকনের প্রতিটি ভক্ত নিরামিষভোজী এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। কিন্তু তাদের কিছু অনুসারীর ভাষা ও আচরণ এতটা নিম্নমানের হতে পারে, তা আমি কল্পনাও করিনি"

একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, সনাতনী সমাজের অভ্যন্তরীণ কোনো বিরোধ বা কোন্দলে তৃতীয় কোনো শক্তিকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। তার ভাষায়, সত্য ও ন্যায়ের প্রশ্নে আপস নয়— বরং সত্যের পক্ষেই থাকবে সনাতনী সম্প্রদায়।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.