Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

শিবগঞ্জের কানুছগাড়ী মহাশ্মশান, মন্দিরের প্রতিমা ভাংচুর,পরিদর্শনে প্রশাসন ও নেতৃবৃন্দ, সুষ্ঠু তদন্তের দাবি


বগুড়া প্রতিনিধি,

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কানুছগাড়ী মহাশ্মশান মন্দির পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি মন্দিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি পল্লব কুমার মোহন্ত এবং দেউলী ইউনিয়ন যুবদলের সভাপতি মাস্টার শাহিনুর।

এছাড়াও শ্মশান কমিটির পক্ষ থেকে জগদীশ, বিকাশ, দুলাল সরকার, বিভাষ, মানন সরকার, বিশ্বনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, "বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩/৪ দিন আগে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকাবাসী ও শ্মশান কমিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সংশ্লিষ্টরা অনুরোধ জানিয়েছেন, এ বিষয়ে কেউ বিভ্রান্ত না হয়ে এবং যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু প্রচার না করেন। গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.