Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

মৌলভীবাজারের অনূর্ধ্ব-১৭ দল সেমিফাইনালে


সত্যজিৎ দাস
মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে এগিয়ে চলেছে মৌলভীবাজার জেলা দল। টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল জিতে তারা পৌঁছে গেছে সেমিফাইনালে।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার কমলাপুর শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ আটের ম্যাচে রাজবাড়ি জেলা দলকে ৩-২ গোলে হারায় মৌলভীবাজার। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। ম্যাচজুড়ে দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, তবে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগিয়ে জয় তুলে নেয় মৌলভীবাজার।

এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় জেলা দলটি। আগামী ২০ জুন সেমিফাইনালে মাগুরা জেলার মুখোমুখি হবে তারা। ওই ম্যাচে জয় পেলে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবে মৌলভীবাজার।

দলের এই অগ্রযাত্রায় কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে। মাঠে ধারাবাহিকতা ও শৃঙ্খলাবদ্ধ খেলায় দর্শকদের নজর কাড়ছে জেলার এই তরুণ ফুটবলাররা।

এদিকে দলের সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে মৌলভীবাজার জুড়ে। ফুটবলপ্রেমীরা আশা করছেন,সেমিফাইনালেও ভালো পারফরম্যান্স ধরে রেখে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে দলটি।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.