Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

উঠানে জমে থাকা পানি নিষ্কাশনকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪


পটুয়াখালীর বাউফলে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে রবিন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- নিহত রবিনের স্ত্রী ঠাকুর রানী হাওলাদার (৪৫), ছেলে রনি হাওলাদার (২২) ও হৃদয় হাওলাদার (২৪)। তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, উঠানে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য একই বাড়ির সাতটি পরিবারের সদস্যরা আলোচনা করে একটি প্লাস্টিকের পাইপ বসানোর সিদ্ধান্ত নেন। পাইপ কেনা ও বসানোর ব্যয় সাতটি পরিবার যৌথভাবে বহন করার কথা থাকলেও এ বিষয়ে আপত্তি জানায় একই বাড়ির আনন্দ বেপারির পরিবার। 

এ নিয়ে বুধবার সকালে রবিন হাওলাদার ও আনন্দ বেপারির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রতন বেপারির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রবিন হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় রবিনকে রক্ষা করতে এলে ঠাকুররানী, রনি এবং হৃদয়কেও পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এবং আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হচ্ছে- রতন বেপাড়ি (৩২), প্রদীপ বেপাড়ি (২৭), আনন্দ বেপাড়ি (৬০) ও সুশীলা বেপাড়ি (৫০)।


বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.