Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

"ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র অভিনন্দন "

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা, ৪ জুন ২০২৬: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ হিন্দু মহাসভার চেয়ারম্যান দীপক চন্দ্র গুপ্ত এবং মহাসচিব সুনীল শুভ রায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের পক্ষে এই গৌরবময় সম্মান অর্জনের জন্য আজ বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ হিন্দু মহাসভার নেতৃদ্বয় বলেন, দীর্ঘ ৪০ বছর পর আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের জন্য দ্বিতীয় বারের মতো ঐতিহাসিক বিজয় এনে দিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে তিনি যে সম্মান বয়ে এনেছেন তা গোটা বাংলাদেশের জনগণের জন্য অনেক গৌরবের এবং গর্বের।

আমরা আশা করি ড. খালিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমাদের দেশ ও জাতিকে বিশ্ব সমাজের আরো সু-উচ্চ আসনে অধিষ্ঠিত করবে।

বার্তা প্রেরক,

সাগর কর্মকার 
দপ্তর সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ হিন্দু মহাসভা।
যোগাযোগ : +৮৮০১৭১৪-৯২১৪১৭।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.