Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

মায়ের সম্মান রক্ষা শেখাতে হয় না” — গরু প্রসঙ্গে যোগীর মন্তব্যে নতুন আলোচনা

 

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে শুধুমাত্র একটি পশু হিসেবে দেখার মানসিকতার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারতীয় সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যে গরু কেবল প্রাণী নয়, বরং ‘গোমাতা’ হিসেবে পূজনীয় এবং অর্ঘ্য নিবেদনের পাত্র।


সোমবার (১ জুন) এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাম্প্রতিক সময়ে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে বিভিন্ন ধর্মীয় নেতা ও সংগঠনের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “কোনো সন্তানকেই মায়ের সম্মান রক্ষার কথা আলাদা করে শিখিয়ে দিতে হয় না।”


যোগী আদিত্যনাথ আরও বলেন, “যারা গরুকে শুধু একটি প্রাণী হিসেবে দেখে, তারাই গরু হত্যাকে সমর্থন করে। আজকাল অনেক মৌলবি ও মাওলানাও গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন। কিন্তু আমরা বলি, গরু আমাদের মাতা। তার সঙ্গে আমাদের সম্পর্ক জন্মান্তরের।”


সম্প্রতি ভারতে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন ও নেতারা এ বিষয়ে মতামত প্রকাশ করেছেন। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও বিতর্কও দেখা গেছে।


এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তার সঙ্গে গরুর ছবি পোস্ট করার প্রবণতারও সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি মুসলিম ধর্মীয় নেতাদের প্রতি এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করার আহ্বান জানান।


গরু জবাই প্রসঙ্গে কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভারতে গরুকে ঘিরে ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে ঈদুল আজহাকে সামনে রেখে বিষয়টি আবারও জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.