Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

মৌলভীবাজারে শ্রীরাম অবমাননার অভিযোগে মানববন্ধন

 

মৌলভীবাজার প্রতিনিধি:

হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সনাতনী সমাজ। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টায় মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা পয়েন্টে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিবাদ জানানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধনে জেলার সকল সনাতন ধর্মাবলম্বীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়,ধর্মীয় বিশ্বাস ও উপাস্য ব্যক্তিত্বের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির মাধ্যমে তারা এ ঘটনার নিন্দা জানাবেন এবং ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানাবেন।

মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.