Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগে ফেনীতে যুবক গ্রেপ্তার


ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় জনগণের সহযোগিতায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অনিল ডাক্তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে সৃজন দাশ প্রান্তকে আটক করা হয়। তিনি ওই এলাকার প্রীতি লাল দাশের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ‘SRIJON DAS’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) এবং মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি সম্পর্কে কটূক্তিমূলক, উসকানিমূলক ও অশালীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ এবং মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, শুক্রবার (১৯ জুন) অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ও অন্যান্য তথ্য-উপাত্ত খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.