Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

ভগবান শ্রীরামের অবমাননার প্রতিবাদে মহাসমাবেশ, বক্তব্য বিকৃতির অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা: ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনকে কেন্দ্র করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সনাতনী সমাজের ন্যায্য দাবি, ধর্মীয় মর্যাদা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, কর্মসূচি চলাকালে একজন ব্যক্তি কিছু সংবাদমাধ্যমের কাছে সংগঠনের অবস্থানের বাইরে গিয়ে ব্যক্তিগত ও বিতর্কিত বক্তব্য প্রদান করেছেন। এ বিষয়ে সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে যে, ওই ব্যক্তির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং তিনি সংগঠনের অনুমোদিত প্রতিনিধি নন।

এক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ জানায়, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য সম্পূর্ণরূপে তার নিজস্ব মতামত। সংগঠনের নীতি, আদর্শ ও আনুষ্ঠানিক অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ ধরনের বক্তব্যের দায়ভারও সংগঠন বহন করবে না বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি দেশব্যাপী সনাতনী সমাজের সদস্য, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে কান না দিয়ে সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর আস্থা রাখতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে সনাতনী সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।



No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.