Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

অসহায় তিন প্রতিবন্ধী ভাইদের দায়িত্ব নিলেন হরিদাস


এক অসহায় সনাতনী পরিবারের দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু। তিনি জানিয়েছেন, অর্থ সহায়তা নয়, বরং প্রশাসন ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরিবারটিকে নিরাপদে মন্দিরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলে তাদের আবাসন, ভরণ-পোষণ ও সার্বিক দেখভালের দায়িত্ব তিনি গ্রহণ করতে প্রস্তুত।


তার ভাষ্যমতে, মন্দিরে একটি সনাতনী বৃদ্ধাশ্রম রয়েছে, যেখানে পরিবারের সদস্যদের নিজেদের পরিবারের মতো করে রাখার ব্যবস্থা করা সম্ভব। তিনি আরও বলেন, মন্দিরের ভক্ত ও শুভানুধ্যায়ীরাও পরিবারটির পাশে দাঁড়াবেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।


তিনি সংশ্লিষ্ট প্রশাসন, সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং সনাতনী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনগত কোনো জটিলতা না থাকলে আগামী কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারটিকে মন্দিরে স্থানান্তরের ব্যবস্থা করা যেতে পারে।


এ বিষয়ে তিনি বলেন, “আমি প্রচার বা প্রদর্শন নয়, কাজ করতে বিশ্বাস করি। মানুষের কষ্ট লাঘবের জন্য যতটুকু সম্ভব দায়িত্ব পালন করতে চাই। সকল সনাতনী পরিবার যেন নিরাপদ ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।”


স্থানীয় সনাতনী সমাজের অনেকেই এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে সংশ্লিষ্টদের মতে, পরিবারটির স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল কার্যক্রম অবশ্যই আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হওয়া প্রয়োজন।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.