Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক | কৃষ্ণ মোহন রায়

তরুণ প্রজন্মের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ, নৈতিক মূল্যবোধ এবং শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠের চর্চা বিস্তারের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী “বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬”-এর প্রথম দিনের কার্যক্রম সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।


“গীতার আলোয় আলোকিত হোক জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মশালায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালাটি অনুষ্ঠিত হয় লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশংকর গোসালা সোসাইটিতে।


প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কাব্যতীর্থ, অনলাইন গীতা প্রশিক্ষক এবং গীতা প্রচার ফাউন্ডেশনের নীতিনির্ধারণী সভাপতি ও ইন্সট্রাক্টর শ্রী জীবন চন্দ্র বর্মন। তিনি অংশগ্রহণকারীদের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ, স্বরপ্রয়োগ, ছন্দ, শব্দশুদ্ধতা এবং অর্থবোধক গীতাপাঠের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।


প্রশিক্ষণ সেশনে গীতার শ্লোকসমূহ সঠিকভাবে পাঠের গুরুত্ব, গীতার আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার প্রাসঙ্গিকতা এবং ব্যক্তি ও সমাজজীবনে এর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা গভীর আগ্রহ, একাগ্রতা ও উৎসাহের সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে গীতার জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।


উল্লেখ্য, কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (পৌর শাখা), পঞ্চপাণ্ডব ফাউন্ডেশন-বাংলাদেশ, গীতা প্রচার ফাউন্ডেশন এবং গুরুকুল গীতা শিক্ষা কার্যক্রম, লালমনিরহাট।

গীতার আলোয় আলোকিত হোক তরুণ প্রজন্মের মনন, চরিত্র ও জীবনবোধ—এই প্রত্যাশায় আগামী দিনের কার্যক্রমও পরিচালিত হবে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.