Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের দাবিতে হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন

 

ঢাকা, প্রতিনিধি : জাতীয় সংসদসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু এবং সংরক্ষিত আসন পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহকে কেন্দ্র করে অপপ্রচার এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে হিন্দু মহাজোট দাবি করে, দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সংগঠনটির তথ্যানুযায়ী, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, ২২৭ জন আহত হয়েছেন এবং ১ হাজার ৫৩৭টি পরিবার দেশত্যাগের হুমকির সম্মুখীন হয়েছে। এছাড়া ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর, জমি দখল, মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনাও অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। তারা অভিযোগ করেন, ভগবান শ্রী রামচন্দ্রের ছবি ব্যানারে ছাপিয়ে জুতাপেটা করার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি, হুমকি এবং চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে নেতারা বলেন, এসব কর্মকাণ্ডের কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

বক্তারা বাংলাদেশের ইতিহাসে হিন্দু সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশভাগ, পাকিস্তান আমল এবং মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে হিন্দু সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পরও তারা কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত রয়েছে বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ঘটনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.