Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

পাবনায় সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরি: টাকা উদ্ধার, গ্রেফতার ১

পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃদুল হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মৃদুল হোসেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে দুর্বৃত্তরা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।


তিনি আরও জানান, আশ্রমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে মৃদুল হোসেনকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের দাবি, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত মৃদুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

WHT DESK

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.