বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম-এর উদ্যোগে পবিত্র শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ধর্মীয় কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম-এর উদ্যোগে পবিত্র শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ধর্মীয় কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
সংগঠনের নেতাকর্মীরা সুগন্ধা আবাসিক মহাকাল ভৈরব বাড়ি থেকে একটি শৃঙ্খলাবদ্ধ র্যালি বের করেন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে পৌঁছে মূল রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সভাপতি শ্রী নয়ন চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জয় দেব নাথ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সঞ্জয় দে, সাধারণ সম্পাদক প্রিন্স মিত্র রাহুল, সাংগঠনিক সম্পাদক প্রান্ত ভট্টাচার্য, রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক অভিষেক ব্যানার্জি, সদস্য সচিব বিনোদ দে অয়ন সহ অন্তর রায়, প্রান্ত দাশ পার্থ, অভিজিৎ দেব ইকন, জয় ভট্টাচার্য, ধ্রুব দে সহ জেলা, মহানগর, উপজেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ এবং অসংখ্য সনাতনী ভক্তবৃন্দ।
ধর্মীয় ঐতিহ্য, ভক্তি ও ঐক্যের বার্তা নিয়ে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের এই অংশগ্রহণ রথযাত্রাকে আরও প্রাণবন্ত ও বর্ণাঢ্য করে তোলে।



কোন মন্তব্য নেই: